ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটির নিচ থেকে একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর গ্রাম থেকে এ মর্টারশেল উদ্ধার করা হয়।

জানা গেছে, বুধবার বিকেলের দিকে উপজেলার রামধনগর গ্রামের বিপ্লব চৌধুরী নিজ বাড়িতে কিছু গাছ লাগানোর জন্য মাটি খুঁড়ছিলেন। পরে সন্ধ্যায় মাটি খোঁড়ার পর নিচ থেকে একটি মর্টারশেল বেরিয়ে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টালশেলটি উদ্ধার করে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, উদ্ধার মর্টারশেলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।