ময়মনসিংহের ভালুকায় এক মাদরাসা প্রভাষকের বাড়িতে দুঃসাহসী ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার চাপরবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম শামছুদ্দিন খানের ছেলে প্রভাষক মুজাহিদুল ইসলাম সোহেল খানের বাড়িতে গত মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে ১৫-১৬ জনের একটি সঙ্ঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রভাষক মুজাহিদুল ইসলাম সেলিম খানের বাড়িতে হানা দেয়। ওই সময় ডাকাতদল পরিবারের সদস্য ও বেড়াতে আসা মেহমানদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
ক্ষতিগ্রস্ত সোহেল খান জানান, রাত ২টার দিকে তাদের বাড়ির জানালার গ্রিল কেটে ৮-৯ জন লোক ঘরে ঢুকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। চার লাখ টাকা, স্বর্ণালঙ্কার, ৫টি অ্যান্ড্রয়েট মোবাইল সেটসহ প্রায় ১৫ লাখ টাকার মাালামাল নিয়ে যায়। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ভালুকা মডেল থানা ওসি শামছুল হুদা খান জানান, গ্রিল কেটে চুরি করতে গেলে বাড়ির লোকজন টের পেয়ে যায়। পরে চোরের দল টাকা-পয়সা নিয়ে পালিয়ে গেছে। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।
ভালুকায় মাদরাসা শিক্ষকের বাড়িতে ডাকাতি
ময়মনসিংহের ভালুকায় এক মাদরাসা প্রভাষকের বাড়িতে দুঃসাহসী ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার চাপরবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম শামছুদ্দিন খানের ছেলে প্রভাষক মুজাহিদুল ইসলাম সোহেল খানের বাড়িতে...



