সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও দিনাজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ রেজিনা ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ৩ কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য রাজনৈতিক সতীর্থ রেখে গেছেন।
গতকাল বাদ আসর শহরের লালবাগ দাখিল মাদরাসা মাঠে নামাজে জানাযা শেষে তাকে লালবাগ গোরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় ইমামতি করেন, মরহুমার ছোট ভাই হাবিপ্রবির কর্মকর্তা জাহিদুর রহমান আমিন। জানাযা নামাজে বিএনপি, জামায়াতে ইসলামী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।