যারা দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ শিকার করেছেন এবং ভবিষ্যতে দলকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই রকমের নেতা যেন আমাদের কর্মীদের দ্বারা নির্বাচিত হয়। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করতে হবে।
গতকাল শনিবার দুপুরে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল আউয়াল মিন্টু বলেন, দেশে প্রায় ১২শ’ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বরিশালেও যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে দল ঠিক অ্যাকশন নেবে।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার জিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। এ ছাড়া মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বরিশালে আবদুল আউয়াল মিন্টু
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করতে হবে
যারা দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ শিকার করেছেন এবং ভবিষ্যতে দলকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই রকমের নেতা যেন আমাদের কর্মীদের দ্বারা...



