চকরিয়া পৌর এলাকায় স্ত্রী তাহিয়া খুনের ঘটনায় স্বামী মেহেদীকে (২২) গত শুক্রবার রাত ১০টার দিকে পার্বত্য উপজেলার লামা থেকে গ্রেফতার করা হয়েছে । গতকাল শনিবার নিহত তাহিয়ার পরিবারের পক্ষ থেকে পাঁচজনকে আসামি করে চকরিয়া থানায় মামলা করা হয়েছে।
শুক্রবার দুপুরে চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডে নিহতের এ ঘটনা ঘটে। এ সময় মেহেদী তার শ্বশুরবাড়িতে ঢুকে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মেহেদীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পার্বত্য এলাকার লামা বাজারে ঘোরাঘুরির সময় তাকে স্থানীয়রা ধরে লামা থানায় নিয়ে যায়।
চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, খুনি মেহেদীকে লামা থেকে গ্রেফতার করে চকরিয়া থানায় আনা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।