কুমিল্লার দেবিদ্বারে ওয়াজ মাহফিলে সুদের বিরুদ্ধে আলোচনা করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুুল্লাহর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
গত বৃহস্পতিবার রাতে তার নিজগ্রাম দেবিদ্বার উপজেলার গোপালনগরে আয়োজিত ওয়াজ মাহফিলে তিনি ওই আলোচনা করেন।
শুরুতেই তাকে বলতে শোনা যায়, আমি যেহেতু এই গ্রামে ছিলাম, এই গ্রামের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে। এই গ্রামে এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে। যেটাকে আপনারা নাম দেন পত্তন। এটাকে যে নামেই ডাকেন না কেন, এটা সরাসরি সুদ। আমার পরিবারসহ আশপাশে অনেকেই আছেন, এই ধরনের বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল। কিন্তু আমরা যখন বুঝেছি, যখন পড়াশোনা করে জেনেছি, আলেমদের থেকে পরামর্শ নিয়েছি, বিশ্বাস করেন সেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি। কার কাছে অপ্রিয় হলাম, কার পছন্দ হলো না, সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কী বলে। আমার দ্বীন আমাকে কী শিক্ষা দেয়। সেটা যদি অপছন্দেরও হয় সেটাই আমাদের বলতে হবে। হাসনাত আরো বলেন, এই যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পায়, এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয়। আপনি আমাকে অপছন্দ করেন, সেটা আমার দেখার বিষয় না। কিন্তু সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সুদকে বন্ধ করে দেন। আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন, আমরা চেষ্টা করব সামাজিক ঋণকে সহজলভ্য করার। এ সময় তিনি বলেন, ইসলাম তো পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইসলাম দুনিয়া নিয়েও কথা বলে, দুনিয়া-পরবর্তী বিষয় নিয়েও কথা বলে। আমাদের দু’টারই সমন্বয় ঘটাতে হবে বলেন হাসনাত আব্দুল্লাহ।
ওই মাহফিলে স্থানীয় সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ।
সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে : দেবিদ্বারে মাহফিলে হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লার দেবিদ্বারে ওয়াজ মাহফিলে সুদের বিরুদ্ধে আলোচনা করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুুল্লাহর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার রাতে...



