ময়মনসিংহের হালুয়াঘাটে টলির চাপায় ফাতিহা আক্তার (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে এ ঘটনা ঘটে।

ফাতিহা উপজেলার কৈচাপুর ইউনিয়নের রুহি পাগারিয়া গ্রামের আবু সাঈদের মেয়ে।

জানা গেছে, সোমবার সকালে বাড়ির সামনে বড় ভাই হৃদয়ের সাথে রাস্তায় খেলা করার সময় টলির ধাক্কায় ফাতিহা মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা: শাহাদত হোসাইন তাকে মৃত ঘোষণা করেন।