পঞ্চডড়ে মাসব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরে পাঁচ শতাধিক গরিব ও দুস্থ রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। গতকাল সকালে স্থানীয় স্টেডিয়ামে জেলা প্রশাসক মো: সাবেত আলী এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন।
দিনাজপুর গাউসুল আজম চক্ষু হাসপাতালের সহযোগিতায় জেলা প্রশাসন দিনভর ওই চক্ষু শিবিরের আয়োজন করে। চক্ষু শিবিরে চোখের সমস্যা ছাড়াও ডায়াবেটিক পরীক্ষা, উচ্চ রক্তচাপ পরিমাপ, রক্তের গ্রুপ নির্ণয়সহ কয়েক শ’ রোগীকে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে চশমা, ওষুধসহ চোখ অপারেশনের ব্যবস্থা করা হয় বিনামূল্যে। উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী, সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ বক্তব্য রাখেন।
পঞ্চগড়ে বিনামূল্যের চক্ষু শিবিরে পাঁচ শতাধিক রোগীকে সেবা প্রদান
পঞ্চডড়ে মাসব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরে পাঁচ শতাধিক গরিব ও দুস্থ রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। গতকাল সকালে স্থানীয় স্টেডিয়ামে জেলা প্রশাসক...



