পিএইচডি অর্জন করেছেন হাফেজ মো: আবুল কাশেম মণ্ডল। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তিনি এই ডিগ্রি অর্জন করেন। গত ২ জানুয়ারি বিশ^বিদ্যালয়ে অনুষ্ঠিত ৯৯তম সিন্ডিকেটের সভায় ডিগ্রির বিষয়টি অনুমোদিত হয়। তার গবেষণার বিষয় ছিল ‘ইসলামী দৃষ্টিকোণ থেকে শিশুর মানস গঠনে সামাজিক পরিবেশের প্রভাব’। বিশ^বিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল অদুদের তত্ত্বাবধানে তিনি এই ডিগ্রি অর্জন করেন।
হাফেজ মো: আবুল কাশেম মণ্ডল ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের মরহুম ইব্রাহিম মণ্ডলের ছেলে। ১৯৮২ সালে তিনি পবিত্র কুরআন শরিফের হেফজ সমাপ্ত করেন। ২০১৭ সালে এমফিল ডিগ্রি অর্জন করেন হাফেজ আবুল কাশেম।