কিশোরগঞ্জের কটিয়াদীতে এক সিএনজি অটো চালকের মৃত্যুর ঘটনায় ওসিসহ পাঁচ পুলিশের নামে আদালতে হত্যামামলা করেন নিহতের মেয়ে কলেজছাত্রী মরিয়ম আক্তার। অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন ওসি তরিকুল ইসলাম, এসআই কামাল হোসেন, এসআই মস্তফা মিয়া, এএসআই নাহিদ হাসান, কনস্টেবল আশরাফুল ইসলাম।
মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। ওই ঘটনায় বর্তমান ওসি তরিকুল ইসলাম বাদে অপর চার পুলিশ সদস্যকে ক্লোজড করে রাখা হয়েছে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে।
অভিযোগে বলা হয়েছে যে, গত ৬ জানুয়ারি রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া গ্রামে ওসি তরিকুল ইসলামের নির্দেশনায় এসআই কামাল গংরা মাদকবিরোধী অভিযানের নামে সিএনজি চালক ইয়াসিন মিয়াকে বেধড়ক পিটিয়ে হত্যা করেন।
তবে পুলিশ জানায়, ইয়াসিন মিয়া একজন মাদককারবারী, অভিযানের সময় পালাতে গিয়ে সে মারা গেছে।
কটিয়াদীতে ওসিসহ ৫ পুলিশের নামে হত্যা মামলা
কিশোরগঞ্জের কটিয়াদীতে এক সিএনজি অটো চালকের মৃত্যুর ঘটনায় ওসিসহ পাঁচ পুলিশের নামে আদালতে হত্যামামলা করেন নিহতের মেয়ে কলেজছাত্রী মরিয়ম আক্তার। অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন ওসি...



