সাভারে কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের প্রাণী পুষ্টি উন্নয়ন প্রকল্পের অনিয়মিত দৈনিক হাজিরাভিত্তিক এক শ্রমিককে দুবৃর্ত্তরা গলা কেটে হত্যা করেছে। গতকাল বুধবার সেই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শ্রমিকের নাম মাহফুজুর রহমান রাজু। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মো: আতাহার উদ্দিন শিকদারের ছেলে।
ডেইরি ফার্ম ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা ২টার সময় কর্মক্ষেত্রে আসলে সন্ধ্যায় আর বাসায় ফেরেনি রাজু। গতকাল সকালে খামারের অন্য শ্রমিকরা কাজে এলে ডেইরি ফার্মের ভেতরের একটি মাঠে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে। রাজু কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।



