যশোরের শার্শা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আহম্মদ আলী শাহিনকে সভাপতি ও আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অন্যরা হলেন- আনোয়ারুল কবির সহসভাপতি, আব্দুস ছালাম গফফার সহকারী সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, হিরণ আহম্মেদ দফতর সম্পাদক, জুলফিক্কার আলী প্রচার সম্পাদক, তরিকুল ইসলাম অর্থ সম্পাদক, নজরুল ইসলাম তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, আতিকুজ্জামান রিমু ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আশরাফুল ইসলাম সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। এছাড়া ৬ জন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে।