সাভারে অটোরিকশাচালক শওকত আলী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। গতকাল সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির।
তিনি বলেন, গত বছরের ১৮ জুলাই ভাকুর্তার নিজ বাড়ি থেকে ভাড়ায় চালিত অটো রিক্সা ভাড়া নেন কয়েকজন ব্যক্তি। পরে ভাকুর্তার খাগুরিয়া এলাকায় যাত্রী বেশি দুর্বৃত্তরা শওকত আলীকে শ্বাসরোধে হত্যা করে লাশ খাগুরিয়া এলাকায় ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে রিকশাটি একটি গ্যারেজে ৩০ হাজার টাকায় বিক্রি করে দুর্বৃত্তরা সেই টাকা দিয়ে মাদক সেবন করে। ওসি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হলে অজ্ঞাত আসামিদের সনাক্তে কাজ করছে পুলিশ।