কিশোরগঞ্জের কটিয়াদীতে আইনশৃঙ্খলার চরম অবনতি, বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, কিশোর গ্যাংয়ের উৎপাত ও ছিনতাই বৃদ্ধিতে প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে মানববন্ধন করেছে ছাত্রসামাজ। সাধারণ ছাত্র-জনতা ও কটিয়াদীবাসীর আয়োজনে গত বুধবার কটিয়াদী বাসস্ট্যান্ডে এ কর্মসূচিতে বক্তব্য দেন, জাতীয় নাগরিক কমিটি কটিয়াদী উপজেলা প্রতিনিধি মতিউর রহমান, অ্যাড. নূরুল ইসলাম রমজান, ডা: শামীম ভূঁইয়া, ব্যবসায়ী আমিনুল ইসলাম শাহীন প্রমুখ।



