হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালাভরপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রবাসী আলী আজমত খান নামে এক ব্যক্তির ওপর হামলা চালিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, কালাভরপুর গ্রামে দুইপক্ষের বিরোধীয় বিষয়টি মীমাংসার লক্ষ্যে সালিস বিচারের সিদ্ধান্ত হয়। তবে বিষয়টি মানেনি প্রতিপক্ষের লোকজন। গত শনিবার প্রবাসী আলী আমজাদ খান মসজিদে নামাজ পড়তে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আওয়ামী লীগ নেতা সালামত খানের নেতৃত্বে হাদি ও তার লোকজন তার ওপর হামলা চালায়।