বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া এলাকায় চাঁদাবাজি করার সময় মংএনু মারমা (৩৪) নামে এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তার বাড়ি রোয়াংছড়ি উপজেলায়। স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘ দিন থেকে সন্ত্রাসী দলের সদস্যরা ওই এলাকায় ব্যবসায়ীসহ বিভিন্ন জনের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরত চালিয়ে আসছে।
গতকাল সোমবার ক্যায়াজুপাড়া পুলিশ ক্যাম্পের এসআই আতিকুর রহমান জানান, সকালে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের তিন সদস্য লম্বাঘোনা এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা চালাতে গেলে স্থানীয় জনতা মংএনুকে একটি পিস্তল ও গুলিসহ আটক করে। বাকি দু’জন পালিয়ে যায়।