রাঙ্গুনিয়ায় কর্ণফুলী সেতু রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার গোডাউন এলাকায় নদীর পাশে মানবন্ধন ও সমাবেশে শত শত নারী-পুরুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, মুহিবুল্লাহ মারুফী, মো: রাসেল, মো: নজরুল, মো: জামাল, মো: জমির, খায়রুল ইসলাম, ইসকান্দর মির্জা, কপিল উদ্দিন, কাজী সোহান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, রাঙ্গুনিয়ার কর্ণফুলী সেতুর পাশ থেকে বালু তোলার কারণে সেতু ঝুঁঁকিতে রয়েছে। নদী পাড় হুমকির মুখে পড়েছে।