কুলাউড়ার মুরাইছড়া সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে এক বাংলাদেশী যুবক নিহত হওয়ার ঘটনায় ভারতীয় নাগরিক হায়দার আলীসহ সাতজনের নামে মামলা হয়েছে। রোববার রাত ১২টার দিকে কুলাউড়া থানায় মামলা করেন নিহতের স্ত্রী জমিরূন্নেছা। এজাহারভুক্ত ব্যক্তিদের মধ্যে কয়েকজন বাংলাদেশী নাগরিকও রয়েছেন। এর আগে রোববার দুপুরে ভারতীয়দের হামলায় গুরুতর আহত যুবক সন্ধ্যায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। জানা গেছে, রোববার দুপুরে জায়গাসংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয় বাংলাদেশী বাসিন্দা আহাদ আলীর। একপর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার পাঁচ গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তাকে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে।
কুলাউড়া সীমান্তে বাংলাদেশী নিহত : ভারতীয় নাগরিকসহ ৭ জনের নামে মামলা
কুলাউড়ার মুরাইছড়া সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে এক বাংলাদেশী যুবক নিহত হওয়ার ঘটনায় ভারতীয় নাগরিক হায়দার আলীসহ সাতজনের নামে মামলা হয়েছে। রোববার রাত ১২টার দিকে কুলাউড়া...



