নির্বাচনের সময়ের ব্যাপার কমিশনের হাতে নয় সরকারের হাতে। তবে প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ (অব:)।

আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ হলরুমে ভোটার হালনাগাদ-২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংস্কার শেষে না আগে নির্বাচন প্রশ্নে তিনি বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তবে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবে তারা যাতে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেন তা নিশ্চিত করা হবে।’

এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মুন্জুরুল ইসলামসহ সংশ্লিষ্ট অফিসের কর্মকতা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।