বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির আয়োজনে সমিতির মৃত সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে। গতকাল মঙ্গলবার সমিতির চারমাথা কার্যালয়ে সমিতির মৃত আটজন সদস্যের পরিবারের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার প্রদান করা হয়। সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর অধ্যক্ষ এরশাদুল বারী এরশাদ মৃত সদস্যদের পরিবারের হাতে চেক তুলে দেন।
এ সময় এরশাদুল বারী বলেন, মালিকদের জমানো টাকা মালিকদের মধ্যে ব্যয় করা হচ্ছে। এখানে তসরুপের কোনো সুযোগ নেই। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আমরা দায়িত্ব গ্রহণ করে বহু কল্যাণকর কাজ করছি। আগামী দিনে সুযোগ দিলে আরো বেশি বেশি কাজ করার চেষ্টা করব।
সভায় এক সদস্য বলেন, বিআরটিএ অফিসে ফিটনেস করতে গেলে এখন আড়াই হাজার টাকা ঘুষ দিতে হচ্ছে। এমন নজির দেশের আর কোথাও নেই। সমিতির নেতা আনোয়ারুল হক মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জহির রায়হান, সেলিম রেজা, হারুনুর রশিদ প্রমুখ।



