সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বামীর পরকিয়ার বিষয়ে ইঙ্গিত করে স্ট্যাটাস দিয়ে দুই শিশুসন্তানকে হত্যার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন রতœা পারভীন (২৬) নামে এক নারী। গতকাল বুধবার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। রতœা কালিকাপুর গ্রামের মাহমুদ হাসানের স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে যাবত মাহমুদ হাসানের সাথে তার স্ত্রী রতœা পারভীনের কলহ চলছিল। বুধবার রতœা মাহির আবরার নামের ফেসবুক আইডিতে’ একটি স্ট্যাটাস দিয়ে তিনি বিষমিশ্রিত খাবার খাইয়ে দুই ছেলে আরিয়ান (৫) ও মাহির আবরারকে (২) হত্যা করেন। এরপর তিনি আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করেন। পরে রতœাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা।
কালিগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে সে ব্যাপারে তদন্ত চলছে।