লবণ মৌসুমের শুরুতে চকরিয়ার বদরখালী ইউনিয়নের উপকূলীয় কাঁকাড়ার দিয়াসহ ১৫০ জন লবণচাষির কাছে একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে শাতাধিক লবণচাষিকে জিম্মি করে এক শ’ একর লবণ মাঠের পলিথিন কেটে দিয়েছে। এ সময় তাদের খামার থেকে পানির মেশিনসহ মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে। চলতি লবণ উৎপাদন মৌসুমে সন্ত্রসীদের তাণ্ডবে চাষিরা আতঙ্কিত হয়ে পড়েছে। গত মঙ্গলবার বার গভীর রাতে এ ঘটনা ঘটে।
বদরখালী এলাকায় প্রতি বছরের মতো চলতি মৌসুমে লবণচাষিরা লবণ উৎপাদনে মাঠে নামে গত নভেম্বর থেকে। এ ইউনিয়নের কাঁকাড়া দিয়া এলাকায় আধুনিক পদ্ধতিতে দেড় শতাধিক একর জমিতে দুই শতাধিক লবণচাষি লবণ উৎপাদন শুরু করে। একদল সন্ত্রাসীরা চাষিদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। তারা চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে হঠাৎ করে এ সন্ত্রাসীরা গভীর রাতে মাঠের পলিথিন কেটে দেয়। এতে এলাকার লবণচাষিদের প্রায় অর্ধকোট টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূইয়া জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।



