চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহারসহ ১১ নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের চন্দ্রঘোনা লিচুবাগান স্টেশন চত্বরে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী ব্যানার নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন। পরে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের একটি বিক্ষোভ মিছিল লিচুবাগান, বনগ্রামের মুখসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুষ্ঠ হাসপাতাল গেট চত্বরে শেষ হয়। পরে চন্দ্রঘোনা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল সালাম মেম্বার।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সদস্য অধ্যাপক আজম খান, চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলুল হক, গাজী মোহাম্মদ আইয়ুব, নুরুল আজিম, চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামসুল আলম কন্ট্রাক্টর প্রমুখ।