মাগুরার শ্রীপুরে আব্দুল মান্নান (৩০) নামে এক মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া ক্যানালের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। মান্নান উপজেলার টুপিপাড়া গ্রামের হাফিজার মোল্যা ওরফে আলী মোল্যার ছেলে।
নিহত মান্নানের স্ত্রী রতœা বেগম জানান, তার স্বামী ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। বুধবার সকালে তিনি বাসা থেকে বের হয় রাতে একবার বাসায় এসেই মাগুরা যাচ্ছি বলে চলে যান। তিনি বলেন, আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার ন্যায়বিচার দাবি করি।
শ্রীপুর থানা ওসি ইদ্রিস আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার গলাকেটে হত্যা করে ফেলে রেখে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
শ্রীপুরে মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার
মাগুরার শ্রীপুরে আব্দুল মান্নান (৩০) নামে এক মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া ক্যানালের পাশ থেকে লাশটি উদ্ধার...



