জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা নদীরপাড় এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আবদুল লতিফ দুলু নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে। নিহত আবদুল লতিফ দুলু (৭০) সারামারা নদীর পাড় এলাকার বাসিন্দা।
হত্যাকাণ্ডের ঘটনায় সোলায়মান (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, সারমারা জিঞ্জিরাম নদীর পাড়ে জমির মালিকানা নিয়ে স্থানীয় বাসিন্দা আবদুল লতিফের প্রতিবেশী আযাহার গংদের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আবদুল লতিফ দুলু সকালে ওই জমিতে ধানের চারা লাগানোর জন্য জমি তৈরির করতে জমিতে যান।
এতে প্রতিবেশী আযাহার গং তাকে বাধা প্রদান করেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে আযাহার মিয়া আবদুল লতিফ দুলুর মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। আঘাতের কারণে ঘটনাস্থলেই আবদুল লতিফ দুলু মারা যান।
খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় আবদুল লতিফ দুলুর শরীর ও মাথা একাধিক স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানা ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, জমি নিয়ে দুই পক্ষের বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর মর্গে পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
বকশীগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা গ্রেফতার ১
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা নদীরপাড় এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আবদুল লতিফ দুলু নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে...



