সাভার পৌরসভা নয়াবাড়ী এলাকার অটোরিকশা চালক আকবর আলী (৬৫) মলম পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়। এর পরদিন ঢাকা-আরিচা মহাসড়কের গলফ ক্লাব এলাকার জঙ্গলে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, সাভার পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের নয়াবাড়ী এলাকার স্থানীয় বাসিন্দা মরহুম ইনতাজ আলীর ছেলে মো: আকবর আলী। প্রতিদিনের ন্যায় গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে জীবিকার সন্ধানে অটোরিকশা নিয়ে বের হন তিনি। ওই দিন রাতে আর তিনি বাসায় ফিরেননি। তিনি প্রায় ২৪ ঘণ্টা অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন।
এতে দুশ্চিন্তায় পড়ে যায় তার পরিবার ও স্বজনরা। এ সময় আকবর আলীর ব্যবহৃত মোবাইলফোনটিও বন্ধ ছিল। পরে ২৪ জানুয়ারি শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের গলফ ক্লাব এলাকার একটি জঙ্গলে আকবর আলীর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে সাভার বাসস্ট্যান্ডের সুপার হসপিটালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তিনি মারা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অটোরিকশাটি এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় ২৪ জানুয়ারি সকালে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিহতের ভাতিজা সিরাজুল ইসলাম সিরন নয়া দিগন্তকে জানান, তার চাচা রাতের বেলায় অটোরিকশা চালাতেন। মলম পার্টির খপ্পরে পড়লে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।
সাভারে মলম পার্টির খপ্পরে পড়ে অটোচালকের মৃত্যু
সাভার পৌরসভা নয়াবাড়ী এলাকার অটোরিকশা চালক আকবর আলী (৬৫) মলম পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। গতকাল শুক্রবার সকালে ঢাকা...



