শিল্পাঞ্চল আশুলিয়ায় নির্মমভাবে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়ার ইউনিক দাদা মার্কেট এলাকার সামনে স্থানীয়রা ‘এলাকার সচেতন নাগরিক’র ব্যানারে এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ জানুয়ারি প্রকাশ্যে দাদা মার্কেট এলাকায় হালিম ভূঁইয়া ও এনায়েত শেখ নামের দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় আজাহার গংরা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে।
মানববন্ধনের অংশগ্রহণকারীরা আরো বলেন, এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, নির্যাতন ও মারামারি ক্রমেই বেড়ে চলছে। এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনসহ সবার সহযোগিতা চাই।
আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, আশুলিয়াবাসী যাতে শান্তিতে বসবাস করতে পারেন, আমরা সে ব্যাপারে সদা সচেষ্ট।
আশুলিয়ায় ২ জনকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
শিল্পাঞ্চল আশুলিয়ায় নির্মমভাবে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের...



