ঝিনাইদহের শৈলকূপায় জমি দখলের ঘটনায় দু’পক্ষের সংঘর্ষস্থলে উপস্থিত না থেকেও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের নামে মামলা করেছেন দুর্বৃত্তরা।
জানা যায়, গত ১৩ জানুয়ারি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার সাধুহাটি গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে গ্রামের দু’পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে একই গ্রামের রুহুল আমিনের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় রুহুল আমিন বাদি হয়ে ১১ জনকে আসামি করে শৈলকূপা থানায় একটি মামলা দায়ের করেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন ঘটনায় জড়িত না থেকেও আসামি করা হয়েছে একই গ্রামের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) মেধাবী শিক্ষার্থী আবু মুসাকে। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী আবু মুসা বলেন,‘গত ১৩ জানুয়ারি আমাদের গ্রামে জমি নিয়ে তালেব ও মনোয়ারের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়, ঘটনার দিন আমি পাবনাতে অবস্থান করি। আমি এই মারামারির সাথে কোনোভাবেই জড়িত নয়। মূলত আমি ১৫-০১-২০২৫ তারিখে আমার ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে সুষ্ঠু বিচার চেয়ে আমি একটা পোস্ট করি, এই পোস্ট আমার জীবনে কাল হয়ে আসে’ পোস্ট করার কারণে আমাকে ১১ নাম্বার আসামি করে কোর্টে মামলা দায়ের করে।
জড়িত না থেকেও মামলার আসামি পাবিপ্রবি শিক্ষার্থী
ঝিনাইদহের শৈলকূপায় জমি দখলের ঘটনায় দু’পক্ষের সংঘর্ষস্থলে উপস্থিত না থেকেও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের নামে মামলা করেছেন দুর্বৃত্তরা। জানা যায়, গত ১৩...



