পোলাপান আছে বোঝেন না? ‘পাঁচ লাখ তো চাইছি, দুই লাখ দিয়েন’ জাকিয়া বেগম টিয়ার কাছে চাঁদা চাওয়া দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা অলিউর রহমানের ফোন রেকর্ড ভাইরাল হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখার দফতর সম্পাদক আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।
এতে বলা হয়, স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলার সভাপতি মতিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহনের সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দুমকি উপজেলা শাখার সদস্য অলিউর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।