বান্দরবানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মশাল মিছিল বের করেছে। শুক্রবার গভীর রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল বের করলে খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী নেতাকর্মীরা হঠাৎ করে রাত সাড়ে ১১ টায় মশাল মিছিল বের করে। এতে নেতৃত্ব দেন ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিন। আওয়ামী লীগের এ মশাল মিছিল নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে প্রশাসন। খবর পেয়ে রাতেই সেখানে অভিযান চালায় পুলিশ। খবর পেয়ে নেতাকর্মীরা গভীর রাতে রাবার বাগানের পাহাড়ে গা ঢাকা দেয়। লামা থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান খবর পাওয়ার সাথে সাথেই সেখানে পুলিশ অভিযান চালিয়েছে।