বান্দরবানের রুমায় পণ্যবাহী মিনি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দু’জন নিহত ও একজন আহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রুমার মুরং বাজার-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইছং ম্রো (২৩) মেনরাও ম্রো (১৫)। আহত তলিয়ান ম্রো (২০)। হতাহতদের সবার বাড়ি দলিয়ান পাড়ায়।

জানা গেছে, মুরং বাজার এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহতকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সরোয়ারদি জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।