বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দেশপ্রেমিক শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতি তাদের আজীবন স্মরণ রাখবে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাই তাদের নৈতিকতার সর্বোচ্চ শিখরে অবস্থান করতে হবে। শিক্ষার্থীদের মাঝে সততা ও দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে। শুধু ভালো ফলাফলের দিকে দৃষ্টি সীমাবদ্ধ না রেখে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ওপর জোর দিতে হবে। তাহলেই আমরা একটি সৎ, দক্ষ, আদর্শবান তরুণ প্রজন্ম পাব। গতকাল রোববার দুপুরে রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জামায়াতের রাজশাহী জেলা সেক্রেটারি মো: গোলাম মুর্তজা, অধ্যাপক জামিলুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, তানোর উপজেলার আমির মাওলানা মো: আলমগীর, নায়েবে আমির অধ্যাপক আনিসুর রহমান, মুন্ডুমালা পৌরসভার আমির অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ।
ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দেশপ্রেমিক শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতি...



