ময়মনসিংহের ভালুকায় পূর্ববিরোধের জের হিসেবে বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় বৃদ্ধসহ দুই পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার উপজেলার পানিহাদী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মডেল থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পানিহাদী মধ্যপাড়ার কালা মিয়ার ছেলে নোমানের (২২) সাথে ফুটবল খেলা নিয়ে দু’বছর আগে পাশের দেইল্যারচালা পাড়ার আলাল, দুলাল, ইয়াসিন আরাফাত, নাজমুল রুহুল ও রায়হানসহ কয়েকজনের মারামারির ঘটনা ঘটে। এরই জের হিসেবে গত শনিবার দুলালের ছেলে ইয়াসিন আরাফাতের সাথে নোমানের মারামারির ঘটনা ঘটে। এরই জেরে আলাল ও দুলালের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল নোমানদের বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এতে বাধা দিতে গেলে আনছারুল হক, আলাম, পলাশ, ফেরদৌস, ফাহাদ ও জিলহারুন নাহার এবং প্রতিপক্ষ আলাল, দুলাল, রুবেল ও রীনা গুরুতর আহত হন। আহতদের ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় আলম ও আনছারুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার শিকার পলাশ জানান, দুই বছর আগের মারামারির ঘটনায় তাদের বাড়িতে হামলা করে আলাল ও দুললের নেতৃত্বে লোকজন।
অপর দিকে অভিযুক্ত আলাল জানান, তার ভাতিজা ইয়াসিনকে নোমান মারধর করে। পরে এ বিষয়ে জানতে চাইলে তাদের ওপর হামলা করা হয়। ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ভালুকায় প্রতিপক্ষের বাড়িতে হামলা, আহত ১০
ময়মনসিংহের ভালুকায় পূর্ববিরোধের জের হিসেবে বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় বৃদ্ধসহ দুই পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার...



