চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ভবন-২ এর সেমিনার হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মাসুমা হাবীব।
ভিসি প্রফেসর ড. পেয়ার আহম্মেদের সভাপতিত্বে ও অত্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রভাষক বাইজীদ আহম্মেদ রনি সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউজিসির পরিচালক ড. দুর্গা রানী সরকার, ইউজিসির অতিরিক্ত পরিচালক আকরাম আলী খান, সহকারী পরিচালক মোস্তাক আহমেদ। প্রবন্ধ প্রেজেন্টেশন করেন ইউজিসির উপ পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির উল্যাহ।



