বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে ফের মাইন বিস্ফোরণে এক বাংলাদেশী আহত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফুলতলী এলাকার ৪৮ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম তারিক উদ্দিন (১৮)। সে ওই এলাকার আহাম্মদ রশিদের ছেলে। ইউপি সদস্য মো: শামসুল আলম ও স্থানীয়রা জানিয়েছেন দুপুর ১২টার দিকে তারিক উদ্দিনসহ আরো কয়েকজন সীমান্তের কাছে গেলে মাইন বিস্ফোরণে তারিক উদ্দিনের ডান পায়ের নিম্নাংশ উড়ে যায়। তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়েছে। গত এক সপ্তাহে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এ নিয়ে চারজন আহত হলো। সীমান্ত এলাকার স্থানীয়রা জানিয়েছেন সীমান্ত পথে রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী দলগুলোর চলাচল ঠেকাতে আরাকান আর্মি সীমান্ত আইন লঙ্ঘন করে এসব মাইন পুঁতে রাখছে।
বান্দরবান সীমান্তে ফের মাইন বিস্ফোরণ : এক বাংলাদেশীর পা উড়ে গেছে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে ফের মাইন বিস্ফোরণে এক বাংলাদেশী আহত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফুলতলী এলাকার ৪৮ নং পিলারের কাছে এ ঘটনা...



