গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি কবরস্থান থেকে তিনটি লাশ চুরি হওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার রাতে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের চিত্রপাড়া কবরস্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী ও মৃত ব্যক্তির স্বজনদের মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ছয়টি কবর খুঁড়ে তিনটি কবরের কঙ্কাল চুরি করে নিয়ে যায়। এদের মধ্যে লিয়াকত মেম্বার, বাইজিদ শেখ, চান্দু শেখ, সাকাত মিয়া, শাহজালাল মিয়াসহ ৬ জনের কবর খুঁড়ে এদের মধ্য থেকে লিয়াকত মেম্বার, বাইজিদ শেখ ও চান্দু মিয়ার লাশ উঠিয়ে নিয়ে যায়। বাকি কয়জনের কবর খুঁড়লেও লাশ তিনটি নিতে সক্ষম হয়নি। এ বিষয়ে এলাকাবাসী নজরুল শিকদার (২৬) ও অনুপ বাগচী (২৫) নামের দুইজনকে আটক করে কোটালীপাড়া থানায় হস্তান্তর করেছে।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আটকৃতদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেয়া হবে।
কোটালীপাড়ায় কবর থেকে ৩ লাশ চুরি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি কবরস্থান থেকে তিনটি লাশ চুরি হওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার রাতে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের চিত্রপাড়া কবরস্থানে...



