বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্যসচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তির পদ সাময়িক স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গভীর রাতে বিষয়টি জানাজানি হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময় উপজেলা কমিটি গঠনসংক্রান্ত সাংগঠনিক নীতি বহির্ভূত কিছু কর্মকাণ্ড তাদের নজরে গেছে। এ কারণে জেসিনা মুর্শীদের পদ সাময়িক স্থগিত করা হয়েছে। একইসাথে এ বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ওই পত্রে উল্লেখ রয়েছে। ওই কমিটির সামনে তিন কার্যদিবসের মধ্যে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন- কেন্দ্রীয় কমিটির আশরেফা খাতুন, ওয়াহিদুজ্জামান ও আকরাম হোসেন রাজ। সংগঠনের যশোরের আহ্বায়ক রাশেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবের পদ স্থগিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্যসচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তির পদ সাময়িক স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব...



