‘হিজাব শুধু নারীদের অধিকার নয়, এটি সভ্যতার উপাদানও বটে’ বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। গতকাল বুধবার আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষে আয়োজিত র্যা লি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বেলা সোয়া ৩টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবন থেকে শোভাযাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ শোভাযাত্রার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ‘কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব (ফিমেল সেকশন)।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, ‘মায়ের দুধ পান করা যেমন সন্তানের অধিকার, তেমনি হিজাব পরাও নারীদের অধিকার। তবে দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখন এই মৌলিক বিষয়গুলোও বারবার স্মরণ করিয়ে দিতে হচ্ছে। আমাদের দায়িত্ব হলো নারীদের এই অধিকার নিশ্চিত করা।’