নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত শ্রমিক আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে তাকে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।