আওয়ামীলীগের অপপ্রচার, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শিল্পাঞ্চল হবিরবাড়িতে মিছিলটি অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি মহাসড়কসহ মাস্টারবাড়ি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলাউদ্দিন মৃধা, আব্দুস সাত্তার মাস্টার, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মজিবর রহমান, সহ সাধারণ সম্পাদক ইলিয়াস অঅহমেদ, আবু সাঈদ, আলফাজ উদ্দিন মৃধা ও সাইফুল ইসলাম প্রমুখ।



