ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে কৃষি জমি কর্তনের অভিযোগে আবারও মুজিবুর রহমানকে অর্থদণ্ড করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দুই লাখ টাকা জরিমানা করেন। একই অভিযোগে গত ১৬ জানুয়ারি তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছিল। মুজিবুর রহমানের বাড়ি উপজেলার ধরখার গ্রামে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দিন জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্যকারীদেও বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।