কক্সবাজারে টেকনাফের পাহাড়ি এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহকালে অপহৃত পাঁচজনকে দুই দিন পর ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে অপহৃতদের পাঁচজনকে মুক্তিপণের বিনিময়ে টেকনাফের হ্নীলা ইউনিয়েনের পানখালী পাহাড়ের পাদদেশে ছেড়ে দেয়া হয় বলে নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কাদের চৌধুরী।
অপহৃতরা হলো- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাঠ পাড়া ও বাইন্ন্যা পাড়ার বাসিন্দা মারুফ উল্লাহ (১৮), মোহাম্মদ কাইফ উল্লাহ (১৭), মোহাম্মদ ইসা (২৮), ইউসুফ উল্লাহ (৩০) ও মো: আবুইয়া (২০)।
গত বুধবার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাঠ পাড়া ও বাইন্ন্যা পাড়া এলাকার ১৫ জন লোক স্থানীয় পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহে গেলে চাকমা পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে তাদের মধ্যে পাঁচজনকে জিম্মি রেখে অন্যদের ছেড়ে দেয়।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, পুলিশ অপহৃতদের উদ্ধারে টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে ছিল। একপর্যায়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে। স্বজনরা মুক্তিপণ প্রদানের কোনো তথ্য পুলিশকে জানায়নি।
টেকনাফে মুক্তিপণ দিয়ে ফিরলেন ৫ কাঠুরিয়া
কক্সবাজারে টেকনাফের পাহাড়ি এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহকালে অপহৃত পাঁচজনকে দুই দিন পর ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে অপহৃতদের পাঁচজনকে মুক্তিপণের বিনিময়ে টেকনাফের হ্নীলা ইউনিয়েনের...



