পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর পাঁচটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গত বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলায় যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় কিলন স্কেভেটারের মাধ্যমে ইটভাটার অবৈধ স্থাপনা ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় চুল্লির আগুন নিভিয়ে দেয়া হয়। ফলে সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম। এ ছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা।
অভিযানে বন্ধ করে দেয়া ইটভাটাগুলো হলো- ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে ফুলবাড়ী-নাগেশ্বরী মহাসড়কের পাশে ডব্লিউএএইচ ব্রিকস, এবি ব্রিকস ও এমএসএইচ ব্রিকস, বড়ভিটা ইউনিয়নের নওদাবশ গ্রামে সরকারি সাইফুর রহমান কলেজের পাশে মেসার্স আলতাব ব্রিকস, শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জেএমএস ব্রিকস।
কুড়িগ্রামে ৫টি ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন
পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর পাঁচটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গত বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলায় যৌথ মোবাইল কোর্ট...



