জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও লোহাগাড়া-সাতকানিয়ার সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা গেলে দেশে বৈষম্য, দুর্নীতি, অর্থপাচার থাকবে না। জামায়াতের ইসলামী নেতৃবৃন্দ সেটাই করতে চেয়েছিলেন। কিন্তু তাগুত শক্তি ইসলামী নেতৃবৃন্দের এই তৎপরতা থামিয়ে দেয়ার জন্য নানা কায়দায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করেছে।
তিনি গতকাল শুক্রবার দুপুরে লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ চট্টলা পাড়ায় বায়তুল ইকরাম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন, লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ হাসান, সাবেক চেয়ারম্যান মাওলানা নুরুল আলম চৌধুরী ও এনামুল হক, প্রবীণ জামায়াত নেতা চৌধুরী মোহাম্মদ ছালেহ প্রমুখ।
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দেশে বৈষম্য থাকবে না : শামসুল ইসলাম
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও লোহাগাড়া-সাতকানিয়ার সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা গেলে দেশে বৈষম্য, দুর্নীতি, অর্থপাচার থাকবে...



