নওগাঁর মান্দায় বিবদমান জমিতে থাকা একটি কুয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজা জামিরুল ইসলাম ওরফে জামু মণ্ডল (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জামু চকমানিক গ্রামের হাসান আলী মণ্ডলের ছেলে। গত শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- নিহত জামুর চাচা আবুল কাসেম মণ্ডল (৬৫) ও চাচাতো ভাই আবদুল মতিন (৩৩)। এদের মধ্যে আবদুল মতিনকে আটক করেছে পুলিশ।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আবুল কাসেম মণ্ডলের সাথে জমি নিয়ে ভাই হাসান আলী মণ্ডলের বিবাদ চলছিল। গত শুক্রবার বিবাদমান জমিতে থাকা একটি কুয়ায় মাছ ধরার জন্য যান অভিযুক্ত আবুল কাসেম। এ নিয়ে ভাতিজা জামুর সাথে আবুল কাসেমের তর্কবির্তক হয়। একপর্যায়ে আবুল কাসেম লাঠি দিয়ে জামুর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মান্দা থানার ওসি মনসুর রহমান জানান, এ ঘটনায় থানার হত্যা মামলা দায়ের করা হয়েছে। আটক আবদুল মতিনকে গ্রেফতার দেখিয়ে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।
মান্দায় চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু
নওগাঁর মান্দায় বিবদমান জমিতে থাকা একটি কুয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজা জামিরুল ইসলাম ওরফে জামু মণ্ডল (৪৫) নামে এক যুবকের মৃত্যু...



