বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমানে বাংলাদেশে দেশী-বিদেশী চক্রান্ত চলছে। দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমাদের সবার চোখ-কান খোলা রাখতে হবে। গতকাল শনিবার সকালে চুনারুঘাট উপজেলার ময়নাবাদ জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ মাঠে ‘ইসলামের আলোকে নারী শিক্ষা : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
জাহানারা চৌধুরী উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী জালালের সভাপতিত্বে শিক্ষক এহতেরামুল হক সোহাগের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাহানারা উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা ব্রিটিশ ব্যবসায়ী মামুনুর রশীদ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খলিলুর রহমান, সিলেট জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মাওলানা ছায়েম আহমেদ চৌধুরী, প্রভাষক এনামুল হক চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, জামায়াতের আমির মাওলানা ইদ্রিস আলী প্রমুখ।