সাভার পৌর এলাকার নামা গেন্ডা বাজারে মরা মুরগি বিক্রির অভিযোগে আমির এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ও একজনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল শনিবার সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু বকর সরকার পরিচালিত অভিযানে এ জরিমানা ও দণ্ডাদেশ দেয়া হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দোকান থেকে ৭০ পিছ মরা মুরগি জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মেসার্স আমির এন্টারপ্রাইজে মরা মুরগি বিক্রি করা হচ্ছে, স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ঘটনার সত্যতা পাওয়া যায় এবং প্রতিষ্ঠানের ম্যানেজার অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।