প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা সাব্বির হোসেনকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল রোববার দুপুরে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নতুন বাজার এলাকায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত সাব্বির হোসেন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। এ ছাড়া তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সানিয়াজান ইউনিয়নের নতুন বাজার এলাকায় সাব্বির হোসেনকে দেখতে পেয়ে স্থানীয় জনতা তাকে আটক করে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সাব্বির হোসেনকে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন, সাব্বিরকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আটক দেখানো হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা খোঁজখবর করে জানানো হবে।