জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির সাবেক সংসদ সদস্য জননেতা শাহজাহান চৌধুরী বলেছেন ইনসাফভিত্তিক বৈষম্যহীন দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গত শুক্রবার কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত বিশাল সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৪১ সাল থেকে এ পর্যন্ত ৮৩ বছর ধরে ন্যায় ইনসাফভিত্তিক বৈষম্যহীন একটি সমাজব্যবস্থা গঠনের কথা বলে আসছে উপ-মহাদেশের প্রচীনতম এই দলটি।
চরপাথরঘাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ মুছা মেম্বারের সভাপতিত্বে সেক্রেটারি জাহাঙ্গীর আলম, দেলাওয়ার হোসেন ও রমজান আলীর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি বাঁশখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক প্রমুখ।



