নরসিংদীর বেলাবোতে প্রতœতত্ত্ব অধিদফতর সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে গত শনিবার উপজেলার বটেশ্বর উচ্চবিদ্যালয় অডিটোরিয়ামে প্রতœতাত্ত্ববিদ ও গবেষক হাবিবউল্লাহ পাঠানের জন্মবার্ষিকী উপলক্ষে সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে ভার্চুয়ালে বক্তব্য দেন, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক সাবিনা আলম। এতে প্রধান অতিথি ছিলেন, প্রতœতত্ত্ব অধিদফতরের উপপরিচালক (উপসচিব) শেখ মো: কামাল হোসেন প্রমুখ।



